যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

রং-কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি, লাখ টাকা জরিমানা

রং আর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন খাবার। ছবি : কালবেলা
রং আর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন খাবার। ছবি : কালবেলা

যশোরের চৌগাছায় ভোক্তা অধিকারের অভিযানে এক আইসক্রিম কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে রাশিদুল ইসলামের কারখানায় ভোক্তা অধিকার অভিযান চালায়। এসময় আইসক্রিমে ক্ষতিকর রং মেশানোসহ নানা অপরাধে তাকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানকালে ওই কারখানাতে তিনি নানা অনিয়ম দেখতে পান। বিশেষ করে আইসক্রিমে ক্ষতিকর রং মেশানো দেখতে পান। বিশেষ করে শিশু খাদ্য ও আইসক্রিমে ইন্ডস্ট্রিয়াল রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, প্রাণ কোম্পানির নকল রোবো আইসক্রিম তৈরি এবং অবৈধভাবে বিভিন্ন কোম্পানির আইসক্রিম তৈরির কার্যক্রম দেখতে পান। যার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫১ ধারায় ব্যবসায়ী রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় ক্যাব সদস্য রকিব উদ্দিন সরকার, চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসায়ী রাশিদুলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। নানা অনিয়মের ফলে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বিক্ষোভ, শিক্ষার্থীদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X