কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্যার সলিমুল্লাহ মেডিকেলে প্রথমবারের মতো শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক টিম। ছবি : কালবেলা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক টিম। ছবি : কালবেলা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ককলিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রমের আওতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগে প্রথমবারের মতো ককলিয়া ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. ডি জি এম আকাইদুজ্জামান ও কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর তত্ত্বাবধানে আড়াই বছর বয়সী রাফার শরীরে ককলিয়ার প্রতিস্থাপন করা হয়। রাফা জন্মগত বধিরতার সমস্যায় ভুগছিলেন।

অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১৯টি ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনি, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

অপারেশনের এই টিমে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাকারিয়া সরকার, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, ডা. মোহাম্মদ রাফিউল আলম, ডা. উৎপল কুমার সরকার, ডা. তৌহিদুল ইসলাম মণ্ডল, ডা. ওবায়দুল ইসলাম সুমন, ডা. আবু বকর সিদ্দিক এবং আবাসিক সার্জন ডা. এম এম হাসান আলী উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১০

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১১

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১২

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৩

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৬

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৭

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৮

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৯

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

২০
X