সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

এক রোগীর মৃত্যুর ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেন রোগীর স্বজনরা। ছবি : সংগৃহীত
এক রোগীর মৃত্যুর ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেন রোগীর স্বজনরা। ছবি : সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুরের প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৩৫ নম্বর ওয়ার্ডে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার হামলাকারীকে আটক করেছে।

জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা এক রোগীকে সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ উঠে, হৃদরোগে আক্রান্ত ওই রোগীর অবস্থার অবনতি ঘটলে স্বজনরা চিকিৎসককে পাননি। পরে ওই রোগীর মৃত্যু হলে স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের দুটি কক্ষ ও নার্স স্টেশনে হামলা চালান। এতে কর্তব্যরত চিকিৎসক, নার্স, আনসার সদস্যসহ চারজন আহত হন।

খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমানসহ হাসপাতাল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে চারজনকে আটক করে।

এ ঘটনার প্রতিবাদে রাতেই বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন বলেন, ‘ভীতি প্রদর্শন, হুমকি, শারীরিক হেনস্তার চেষ্টা, হাসপাতালে ভাঙচুর এসব ঘটনা প্রমাণ করে হাসপাতালে চিকিৎসকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই। ইন্টার্ন চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা, দোষীদের বিচারের দাবিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হলো।’

হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ডা. মো. মোস্তাকিম বলেন, ‘নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করা সম্ভব নয়। হাসপাতালে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। রোগীর স্বজনরা মৃত্যু মেনে নিতে পারেন না। তারা চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুর চালান।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X