মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দুধের সঙ্গে ভুলেও খাবেন না যে ৬টি খাবার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুধ আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। পুষ্টিগুণে ভরপুর এই পানীয়টিকে অনেকেই ‘সুষম খাদ্য’ বলেই চেনেন। দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ল্যাকটোজ, ভিটামিন ও খনিজ পদার্থ—যা শরীরের গঠন ও বৃদ্ধি, হাড়ের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু থেকে বৃদ্ধ—সবার জন্যই উপযোগী এই পানীয়টিকে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

তবে এমন কিছু খাবার আছে, যেগুলোর সঙ্গে দুধ একসঙ্গে খেলে উপকারের বদলে হতে পারে মারাত্মক অপকার। হজমের গোলমাল, গ্যাস্ট্রিক, বমি, এমনকি দীর্ঘমেয়াদি পুষ্টিহানিসহ বিভিন্ন সমস্যার শিকার হতে পারেন আপনি।

চলুন, জেনে নিই কোন ৬টি খাবারের সঙ্গে দুধ খাওয়া উচিত নয়—

দুধের সঙ্গে লেবু খাওয়া যাবে না

লেবুতে থাকে ভরপুর ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। এটি উপকারী হলেও দুধের সঙ্গে একসঙ্গে খাওয়া একেবারেই ঠিক নয়। লেবুর অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটায়। ফলে পেটব্যথা, বমি কিংবা হজমের গোলমাল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দুধ খাওয়ার অন্তত ১ ঘণ্টা পর লেবু খাওয়া যেতে পারে।

মাছ-মাংস ও দুধ একসঙ্গে নয়

দুধ ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার একসঙ্গে খেলে হজমে ব্যাঘাত ঘটে। অনেকেই মাছ বা মাংসের পর এক গ্লাস দুধ খান, কিন্তু এটি মোটেও স্বাস্থ্যসম্মত নয়। এতে ডায়রিয়া, বমি কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

কলা ও দুধ একসঙ্গে না

অনেকেই সকালের নাশতায় কলা ও দুধ একসঙ্গে খান। কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যকর নয়। আয়ুর্বেদের মতে, দুধ ও কলা একসঙ্গে খেলে শরীরে কফের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া যাদের হজম ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।

ইডলি দোসাকে দুধের থেকে দূরে রাখু

দক্ষিণ ভারতীয় খাবার ইডলি ও দোসা ফার্মেন্টেড অর্থাৎ খামিরযুক্ত। দুধের সঙ্গে এই খাবার খেলে হজমের গোলমাল, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে সমস্যা আরও বাড়তে পারে।

চকোলেটের সঙ্গে সাবধান

চকোলেট ও দুধ একসঙ্গে খেতে মন্দ নয়। তবে বিশেষজ্ঞরা বলেন, কোকোতে থাকা অক্সালেট দুধ থেকে ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে। ফলে হাড়ের ক্ষতি হতে পারে। এ ছাড়া ওজন বৃদ্ধি ও রক্তে শর্করার পরিমাণও বাড়তে পারে।

ফাস্টফুড ও দুধ বিপজ্জনক জুটি

পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা বিরিয়ানি খেয়ে সঙ্গে সঙ্গে দুধ খাওয়ার অভ্যাস থাকলে আজই তা বাদ দিন। এতে হজমে সমস্যা হয় এবং দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই দুধের উপকার পেতে চাইলে ফাস্টফুডের সঙ্গে তা না খাওয়াই ভালো।

সূত্র : এই সময়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X