কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩৩ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে উঠে যে কাজগুলো করা ক্ষতিকর

ঘুম থেকে ওঠার পর। ছবি : সংগৃহীত
ঘুম থেকে ওঠার পর। ছবি : সংগৃহীত

ঘুম থেকে উঠে কোন কাজ করা উচিত, কোনটি উচিত না, তা হয়তো অনেকেই জানেন না। ঘুম ভাঙলেই মোবাইলে চোখ রাখি। বিছানায় আলস্য ভরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটাঘাঁটি করেন অনেকক্ষণ। এরপর গরম চা বা কফিতে চুমুক দিয়ে শুরু হয় দিনের যাত্রা। কিন্তু কিছু কাজ আছে, যেগুলো ঠিক নয়।

চিকিৎসকদের তথ্যমতে, ঘুম থেকে উঠেই আমরা এমন কিছু কাজ করি যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উৎসাহ আর উদ্দীপনাকে কমিয়ে দেয় এসব অস্বাস্থ্যকর অভ্যাস। ফলে সারারাত ভালো ঘুম হলেও সকালে তরতাজা লাগে না। কাজে মন বসে না। নিচে কয়েকটি বিষয় আলোচনা করা হলো।

সকালের নাশতা না করা : অনেকেই তাড়াহুড়া করে সকাল শুরু করেন। কাজের ব্যস্ততায় সকালে নাশতা করেন না। পুষ্টিবিদদের মতে, সারা দিনের খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহার সকালের। সকালে কিছু না খেলে ওজন বাড়তে থাকে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর খাবার খেলে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই সকালে না খাওয়ার অভ্যাস টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া : এ অভ্যাসটা আমাদের অনেকেরই রয়েছে। ঘুম চোখেই ফোন ঘাঁটতে থাকলে তার প্রভাব পড়ে চোখে। সারা রাত বিশ্রামের পরই যদি মোবাইলের নীল আলো চোখে পড়ে তাহলে চোখের আর্দ্রতা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ মোবাইল ফোনে চোখ রাখলেই দেখবেন চোখ জ্বালা করবে, চোখ দিয়ে পানি পড়বে, চুলকানি হবে। এ ছাড়া রোজকার এই অভ্যাস ‘স্ট্রেস হরমোন’-এর ক্ষরণ বাড়িয়ে দেয় দিনের শুরুতেই। ফলে দেহের তরতাজা ভাবই নষ্ট হয়ে যায়। আরও বেশি আলস্য চেপে ধরে।

তাড়াহুড়ো করে বিছানা ছাড়া : অনেকেই ঘুম ভাঙার পর হুড়োহুড়ি করে বিছানা ছাড়েন। চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস ভালো নয়। ঘুম ভাঙলেই হুড়োহুড়ি করে উঠবেন না। ধীরে ধীরে পাশ ফিরে উঠুন। দুই-তিন মিনিট বিছানায় বসে থাকুন। এরপর ফ্লোরে পা রাখুন। প্রথমে এক পা ফ্লোরে রাখুন, এরপর অন্য পা। ঘুমের সময় আমাদের হৃৎস্পন্দনের হার কম থাকে, রক্ত সঞ্চালনও ধীর গতিতে হয়। তাই জেগে ওঠার পর শরীরকে সেই অবস্থার সঙ্গে আগে মানাতে হয়। হঠাৎ করে বিছানা থেকে নেমে হাঁটাচলা শুরু করলে আচমকা রক্তচাপ কমে যেতে পারে, মাথা ঘুরে পড়েও যেতে পারেন।

চা বা কফি পান : সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফিতে চুমুক না দিলে যেন দিনটাই ঠিকমতো শুরু হয় না। এই অভ্যাস কিন্তু মোটেও ভালো নয়। চিকিৎসকরা জানাচ্ছেন, চা বা কফিতে বেশি মাত্রায় ক্যাফিন থাকে। সকালে খালি পেটে এই উপাদানটি শরীরে ঢুকলে তা হজমের প্রক্রিয়াকে বিগড়ে দিতে পারে। ফলে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে। এ ছাড়া দুধ ও চিনি দেওয়া চা বা কফি খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X