কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিট থাকতে সাপ্লিমেন্ট খাচ্ছেন? সঠিক নিয়ম না মানলে বড় বিপদ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিট থাকতে অনেকেই বিভিন্ন ভিটামিন বা সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। কিন্তু তা যখন খুশি তখন খাওয়া যায় না। সাপ্লিমেন্ট কখন ও কীভাবে খাবেন, তার কিছু নিয়ম রয়েছে।

কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিনের পাশাপাশি সুস্থ থাকতে শরীরকে ভিটামিনেরও জোগান দিতে হবে। তবে আপনার শরীরে ভিটামিনের চাহিদা কতটা, তা চিকিৎসকই বলতে পারবেন। প্রতিদিন খাওয়া-দাওয়া থেকেই ভিটামিন শরীরে প্রবেশ করলে তা সবচেয়ে ভালো। কিন্তু এখনকার যা খাদ্যাভ্যাস, তাতে ভিটামিন তো বটেই, শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদানগুলোরও ঘাটতি হচ্ছে। সে কারণেই মাল্টিভিটামিন ট্যাবলেট অথবা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাস বাড়ছে।

মাল্টিভিটামিন ট্যাবলেট খেয়ে নিলেই যে আপনার শরীরের সব সমস্যা কমে যাবে, এমনও নয়। সঙ্গে শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও জরুরি। আর সেই সঙ্গেই মনে রাখতে হবে, এই ধরনের মাল্টিভিটামিন অথবা যে কোনো সাপ্লিমেন্ট যখন খুশি খাওয়া যায় না। ভিটামিন ও খনিজের সাপ্লিমেন্ট খেয়ে লাভের বদলে যেন শরীরের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে ইনস্টাগ্রামের এক ভিডিওতে ডা. সৌরভ শেট্টী জানান ভিটামিন আর খনিজ সাপ্লিমেন্ট খাওয়ার নিয়মবিধি।

আয়রনের সঙ্গে ভিটামিন-সি : ডা. সৌরভ বলেন, আয়রন সাপ্লিমেন্ট সকালে খালি পেটেই খাওয়া ভালো। ভিটামিন সি-এর সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট খেতে পারলে লাভ হয় বেশি। ভিটামিন সি শরীরে আয়রন শোষণের হার বাড়িয়ে দিতে পারে। আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার ঘণ্টাখানেক আগে ও পরে চা-কফি খাওয়া চলবে না।

ভিটামিন-বি কমপ্লেক্স : সৌরভের মতে, ভিটামিন-বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় হল সকালবেলা। এই সাপ্লিমেন্ট শরীরকে চাঙ্গা রাখে। তাই সকালে এই সাপ্লিমেন্ট খেলে সারা দিন চাঙ্গা থাকা যায়। রাতের দিকে এই সাপ্লিমেন্টটি খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ভিটামিন সি-এর সঙ্গে এই সাপ্লিমেন্ট খেলে কিন্তু তার কার্যকারিতা কমে যায়।

ক্যালসিয়াম : এই সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় বিকেলবেলা। খাবারের সঙ্গে এই সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। খালি পেটে খেলে গ্যাস-অম্বলের সমস্যা হতে পারে। আয়রন বা ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট খেলে তার সঙ্গে ক্যালসিয়াম ট্যাবলেট কখনোই খাবেন না। এই দুটি সাপ্লিমেন্টের সঙ্গে ক্যালসিয়াম খেলে তা কোনো কাজই করবে না। দুটি ওষুধের মাঝে অন্তত ঘণ্টা দু-একের ব্যবধান রাখতে হবে।

জিংক : চিকিৎসকের মতে, রাতে খাবারের সঙ্গে এই সাপ্লিমেন্ট খাওয়া ভালো। জিংক ট্যাবলেট খেলে অনেকেরই গা গোলানো, বমির সমস্যা শুরু হয়। তাই খালিপেটে এই সাপ্লিমেন্ট না খাওয়াই ভালো। যদি কেউ কপার সাপ্লিমেন্ট খেতে শুরু করেন, তাহলে জিংকের সাপ্লিমেন্ট না খাওয়াই ভালো। এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করলেও কপারের সঙ্গে খেলে হিতে বিপরীত হবে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X