চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জিংক সমৃদ্ধ ধান ক্রয় করবে খাদ্য বিভাগ

চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর জেলা খাদ্য বিভাগের কর্মশালা। ছবি : কালবেলা
চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর জেলা খাদ্য বিভাগের কর্মশালা। ছবি : কালবেলা

‘জিংক সমৃদ্ধ ধান ক্রয় করতে হবে, আর ক্রয় করবে সরকারের খাদ্য বিভাগ’ এমনি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বায়োফার্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ুবান্ধব মসুর ডাল ও চালের ভূমিকাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করে চাঁদপুর জেলা খাদ্য বিভাগ।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী।

তিনি বলেন, বাজারে এখন কাটিং চাল বিক্রি হচ্ছে। এসব চালে পুষ্টিগুন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। যে কারণে আমাদের ৪০ ভাগ শিশু, অন্তঃসত্ত্বা মাসহ অনেকেই জিংকের অভাবে অপুষ্টিতে ভোগেন। প্রতিদিন একজন ব্যাক্তি কমপক্ষে ৪০০ গ্রাম ভাত খাই। এসব খাদ্য জিংক সমৃদ্ধ হতে হবে। সেটি নিয়ে কৃষি বিভাগ কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা ‘বঙ্গবন্ধু ধান-১০০’ জিংক সমৃদ্ধ করেছি। আগামীতে ‘১০৩’ ধানে ভিটামিন ‘এ’ জিংক সমৃদ্ধ করা হবে। আগামীতে সরকার যে চাল বিতরণ করবে, তাতে জিংক সমৃদ্ধ করা হবে। খাদ্য বিভাগে জিংক সমৃদ্ধ ধান সংগ্রহে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবে। আমরা চাষিদের তালিকা দিতে পারব।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম ও সুমাইয়া ফারজানা হক। শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলাম।

কর্মশালার সহযোগিতা ছিলেন গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন)। চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যাম প্রসাদ চাকমার সভাপতিত্বে সংস্থাটির পক্ষে বিষয়ের ওপর প্রেজেন্টশন উপস্থাপন করেন সংস্থার প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ফারুকী।

কর্মশালা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১০

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১২

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৩

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৪

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৫

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১৬

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১৭

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১৮

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৯

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

২০
X