কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

কোমল পানীয় বেশি খেলে বাড়তে পারে চুল পড়ার ঝুঁকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শুধু ওজনই নয়, অতিরিক্ত কোমল পানীয় খাওয়ার কারণে চুল পড়ার সম্ভাবনাও বাড়তে পারে—সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনটাই দেখা গেছে।

আরও পড়ুন : চুলের গোড়া শক্ত করতে ৩ ঘরোয়া প্যাক

আরও পড়ুন : অল্প বয়সেই চুল পাকলে এই ৫ খাবার রাখুন প্রতিদিনের তালিকায়

এই গবেষণাটি একটি চিকিৎসাবিষয়ক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়, যেখানে মোট ১৭টি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে মোট ৬১,৩৩২ জন অংশগ্রহণকারী ছিলেন। গবেষণায় দেখা গেছে, যারা প্রতি সপ্তাহে ৩,৫০০ মিলিলিটারের বেশি চিনি-যুক্ত পানীয় পান করেন, তাদের চুল পড়ার প্রবণতা বেশি, বিশেষ করে পুরুষদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।

কেন চিনি চুলের ক্ষতি করে?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, যা ধীরে ধীরে চুলের গোঁড়ার (follicle) শক্তি কমিয়ে দেয়।

এর ফলে স্ক্যাল্প বা মাথার ত্বক চুল ঠিকভাবে গজাতে পারে না।

চুল পড়া রোধে চিকিৎসকদের পরামর্শ

চিকিৎসকরা বলছেন, মিষ্টি পানীয় কম খাওয়ার পাশাপাশি এমন একটি সুষম খাদ্যাভ্যাস মেনে চলা উচিত যা প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। যেমন:

ভিটামিন ডি – চুলের গোড়া সুস্থ রাখতে সাহায্য করে

আয়রন – মাথার তালুতে রক্ত চলাচল বাড়ায়

প্রোটিন – চুলের গঠনকে মজবুত করে

আরও পড়ুন : নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগ

আরও পড়ুন : উপুড় হয়ে ঘুমান? জানুন এতে শরীরে কী হয়

এ ছাড়া সবুজ শাকসবজি ও সয়াবিন জাতীয় খাবার চুলের জন্য উপকারী বলে ধরা হয়।

গবেষকরা জোর দিয়ে বলেছেন, প্রতিদিনের খাদ্যাভ্যাস চুলের স্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা রাখে। তাই নিয়মিত মিষ্টি পানীয় কমিয়ে পুষ্টিকর খাবার খেলে আগেভাগেই চুল পড়ার ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।

সূত্র: সামাটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X