কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

খালি পেটে গরম পানিতে হবে ম্যাজিক!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালের শুরুটা যদি একটু নিজের যত্ন নিয়ে হয়, তাহলে সারা দিনটাই অনেক ভালো কাটে—এ কথা নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু জানেন কি, প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি খাওয়ার অভ্যাস আপনার শরীরের অনেক সমস্যার সহজ সমাধান হতে পারে?

আরও পড়ুন : ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদ

আরও পড়ুন : পাঙাশ মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

হজমের সমস্যা, ওজন কমানো, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা, এমনকি বাতের ব্যথা—এই সবকিছুর একটা প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে এক গ্লাস হালকা গরম পানিতে।

চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে গরম পানি খেলে কী কী উপকার মেলে।

হজম ভালো করে

অনেকেই খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পরেই পানি খান, যেটা হজমের সমস্যা তৈরি করে। কিন্তু খাবার খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে এক গ্লাস গরম পানি খেলে হজমের রস ভালোভাবে কাজ করে আর গ্যাস, বদহজম অনেকটাই কমে যায়।

কোষ্ঠকাঠিন্য দূর করে

যারা প্রতিদিন সকালে পেট পরিষ্কার করতে কষ্ট পান, অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য গরম পানি খুব উপকারী। ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি খেলেই পেট পরিষ্কার হয় সহজে। নিয়ম করে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যায়।

শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়

গরম পানি শরীরের ভেতরের তাপমাত্রা একটু বাড়িয়ে দেয়, ফলে ঘাম বেশি হয়। সেই ঘামের সাথেই শরীর থেকে টক্সিন বা অপদ্রব্য বেরিয়ে যায়। এতে শরীর ডিটক্স হয় আর নিজেকে হালকা লাগে।

মেদ ঝরায় ও ওজন কমাতে সাহায্য করে

গরম পানি খেলে শরীরের মেটাবলিজম বাড়ে, ফলে ক্যালোরি পুড়ে দ্রুত। সকালে খালি পেটে এই পানির সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে খেলে মেদ ঝরার গতি আরও বাড়ে।

রক্ত চলাচল ভালো হয়

গরম পানি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে রক্তনালিগুলো প্রসারিত হয়, ফলে রক্ত চলাচল ভালো হয়। এর ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় দ্রুত, আপনি নিজেকে চাঙ্গা অনুভব করবেন।

বাতের ব্যথা কমায়

যারা বাতের ব্যথায় ভুগছেন, তাদের জন্য গরম পানি হতে পারে এক সহজ উপায়। এটি শরীরে রক্ত চলাচল বাড়ায়, ঘামের মাধ্যমে টক্সিন বের করে দেয়, আর ধীরে ধীরে ব্যথা কমে যেতে থাকে।

ত্বক করে উজ্জ্বল ও পরিষ্কার

পেট পরিষ্কার থাকলে তার প্রভাব পড়ে ত্বকেও। খালি পেটে নিয়মিত গরম পানি খেলে ত্বকের ব্রণ, ফুসকুড়ি, অতিরিক্ত তেল-ময়লা অনেকটাই কমে যায়। এতে ত্বক হয় উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

আরও পড়ুন : বারবার খাবার গরম করা নিয়ে যা বলছেন পুষ্টিবিদ

আরও পড়ুন : রাতে না খেলে কমবে ওজন! জানুন পুষ্টিবিদের মত

প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এটা সহজ, একদম প্রাকৃতিক, আর এতে শরীর পায় অনেক উপকার।

আজ থেকেই শুরু করতে পারেন! আপনার শরীর নিজেই জানিয়ে দেবে কতটা ভালো লাগছে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X