কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রসূতি ও স্ত্রীরোগের সার্জারির সময় মূত্রথলি ও মূত্রনালি ক্ষতিগ্রস্ত হতে পারে’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রেডিসন ব্লু চট্টগ্রামের মেজবান হলে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB) আয়োজিত ‘Safe Hands, Safe Outcome: Avoiding Surgical Injuries in Women’ শিরোনামে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম ও অধ্যাপক ডা. কামরুন্নেসা রুনার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওজিএসবির মহাসচিব অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. জিনাত আরা চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম ও ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী।

ডা. রফিক ‘Tips and Tricks to tackle common injury to urinary tract in Gynae & Obstetric surgery’ শিরোনামে একটি বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রসূতি ও স্ত্রীরোগের বিভিন্ন সার্জারির সময় কীভাবে মূত্রথলি ও মূত্রনালি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পরবর্তীতে রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, কী কী পদ্ধতি অবলম্বন করলে এবং কীভাবে সচেতনভাবে কাজ করলে মূত্রনালি ও মূত্রথলির এই ক্ষত ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুর রব উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X