চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব’

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকে তাহলে ব্যবসায়ীদের স্বার্থে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের বাণিজ্যিক প্রসারে প্রতিবন্ধক ওজন স্কেল, বন্দর ট্যারিফ ও চট্টগ্রাম চেম্বারকে জবাবদিহিমূলক এবং ব্যবসায়ীবান্ধব করার প্রত্যয়ে মতবিনিময় সভা করেছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ইউনাইটেড বিজনেস ফোরাম সম্প্রতি বন্দরের বর্ধিক ট্যারিফ নিয়ে আন্দোলন করেছে— সে আন্দোলনের সূচনালগ্নে বন্দর কিন্তু প্রাথমিকভাবে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করেছে। আমরা সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেম্বারের নির্বাচন হচ্ছে। আমি এই নির্বাচনকে সমর্থন জানিয়ে বলতে চাই— যারাই যোগ্য প্রার্থী তাদের নির্বাচিত করুন। যাতে করে ব্যবসায়ীদের দৈনন্দিন চিহ্নিত সমস্যাগুলো অচিরেই সমাধান হবে, যা গণতান্ত্রিক কোনো নেতৃত্ব না থাকার কারণে একযুগেরও বেশি সময় ধরে সমাধান হয়নি।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও ফোরাম সভাপতি এমএ সালাম, ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এসএম আবু তৈয়ব, বিজিএমইএর পরিচালক এমডিএম মহিউদ্দীন চৌধুরী, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

‘দল যার যার, চেম্বার সবার’ এই স্লোগানে চেম্বার নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম থেকে অংশ নেওয়া অর্ডিনারি গ্রুপের প্রার্থীদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন— মো. আমজাদ হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান ও শহিদুল আলম। অ্যাসোসিয়েট গ্রুপের মো. আলাউদ্দিন আল আজাদ, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, মো. মশিউল আলম, সাবেক বিজিএমইএ পরিচালক খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X