কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বয়স্কদের শরীরে তরুণ রক্ত দিলে কী হতে পারে, যা দাবি করা হচ্ছে গবেষণায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বয়স বাড়লে ত্বকে তার ছাপ পড়ে—ত্বক শুকনো হয়ে যায়, কুঁচকে যায়, আর আগের সেই উজ্জ্বলতা থাকে না। কিন্তু এবার বিজ্ঞানীরা বলছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে, যা বয়স্কদের ত্বককে আবার তরুণ করে তুলতে পারে!

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যদি তরুণ বয়সী মানুষের রক্ত (বিশেষ করে রক্তের রস বা সিরাম) বয়স্কদের শরীরে দেওয়া যায়, তাহলে ত্বকের বয়স কমতে পারে, ত্বক আরও টানটান ও মসৃণ হতে পারে।

গবেষণায় কী দেখা গেছে?

জার্মানির বিখ্যাত গবেষণা সংস্থা বেইয়ের্সডর্ফ এজি ত্বক নিয়ে এই গবেষণা করেছে। তারা প্রথমে মানুষের ত্বকের মতো মডেল তৈরি করে তাতে তরুণদের রক্তরস প্রয়োগ করেন। শুরুতে এতে তেমন কিছু দেখা যায়নি। কিন্তু যখন তাতে হাড়ের অস্থিমজ্জা (bone marrow) কোষ যোগ করা হয়, তখন ত্বকের কোষগুলোতে পরিবর্তন দেখা যায়—যেন সেগুলোর বয়স কমে যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, তরুণ রক্তরস এবং অস্থিমজ্জা একসঙ্গে কাজ করে ত্বকের কোষে এমন কিছু পরিবর্তন আনে, যা ত্বককে আরও তরুণ দেখায়।

কীভাবে কাজ করে এই পদ্ধতি?

গবেষণায় দেখা গেছে, তরুণ রক্তরস ও অস্থিমজ্জার কোষ একসঙ্গে ৫৫টি ভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। এর মধ্যে অন্তত ৭টি প্রোটিন ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

তবে বিজ্ঞানীরা বলছেন, এই প্রোটিনগুলো ঠিক কীভাবে কাজ করে, সেটা এখনও পুরোপুরি বোঝা যায়নি। এ জন্য আরও গবেষণার প্রয়োজন আছে।

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। বয়সের ছাপও সবচেয়ে আগে ত্বকেই পড়ে। তাই বিজ্ঞানীরা ত্বককে বেছে নিয়েছেন বয়স কমানোর সম্ভাব্য উপায় খুঁজে বের করতে। তারা বলছেন, ত্বকের স্বাস্থ্য আসলে পুরো শরীরের স্বাস্থ্যের একটি আয়না। তাই যদি ত্বককে তরুণ রাখা যায়, তাহলে শরীরের অনেক সমস্যাও রোধ করা সম্ভব।

এই গবেষণার ফলাফল সত্যি কার্যকর হলে, ভবিষ্যতে হয়তো একদিন বয়সকেও ধীরে চলার নির্দেশ দেওয়া যাবে! বার্ধক্য তখন আর দুর্বলতা নয়, বরং হবে সতেজ ও সবল থাকার নতুন অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X