কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার পর টিকা খাওয়ানো হয়েছে ৯৯ কোটি শিশুকে

জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি
জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ শিশুকে টিকা খাওয়ানো হয়েছে বলে স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদকে জানিয়েছেন।

আজ রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ‌্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ‌্যোগে গুটিবসন্তের টিকা প্রদানের মাধ‌্যমে বাংলাদেশে প্রথম টিকা প্রদান শুরু হয়। ফলে বাংলাদেশ থেকে গুটিবসন্ত নির্মূল হয়। দেশের প্রথম জাতীয় টিকা দিবস হতে বর্তমান সরকারের সময় পর্যন্ত জাতীয় টিকা দিবস পালনের মাধ‌্যমে সারা দেশে মোট ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা খাওয়ানো হয়েছে।

আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিন হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ বিদেশে রপ্তানি হয়েছে। ইউরোপ আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধ রপ্তানি হয়ে থাকে বলেও মন্ত্রী জানান।

শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বর্তমান সরকারের তিন মেয়াদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ‌্যমে ১৫৭টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারিবারিক কারণে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা  

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

তেল আবিবে থাকা ট্রাম্পের পোষ্যদের শিক্ষা দেবে ইরান: আরাগচি

প্রতিপক্ষ কেপ ভার্দে তাই সিদ্ধান্ত বদলাল আর্জেন্টিনা

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী আজ 

সংবাদ উপস্থাপক নিয়োগ দেবে কালবেলা

রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত: ফেসবুকে এমপি বাবুলের কড়া বার্তা

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

১০

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

১১

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

১৩

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

১৪

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

১৫

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

১৬

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

১৭

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

১৮

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

১৯

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

২০
X