কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৭৩ চিকিৎসকের পদোন্নতি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সহকারী পরিচালক পদে ৭৩ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এসব চিকিৎসক দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পারসোনেল-২) যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ৭৩ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৫ম গ্রেড (টাকা ৪৩,০০০-৬৯,৮৫০/-) বেতনক্রমে সহকারী পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ([email protected]) ই-মেইলে পাঠাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

মেসি ম্যাজিক বনাম ইংল্যান্ডের রক্ষণব্যূহ: যেখানে হেরে গেলেন টুখেল

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

১০

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

১১

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

১২

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

১৩

প্রসঙ্গ রথযাত্রা

১৪

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

১৬

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

১৭

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্ব সাপ দিবস আজ

২০
X