কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

মেডিকেল শিক্ষার্থীকে গুলি, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

স্বাস্থ্য অধিদপ্তর। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তর। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালীন ছাত্রের পায়ে শিক্ষক কর্তৃক গুলির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আজ (৪ মার্চ) সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক ডা. রায়হান শরীফ কর্তৃক শিক্ষার্থীকে গুলি করা-সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক, পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালীন শিক্ষক ডা. রায়হান শরীফের গুলিতে আহত হয়েছেন আরাফাত আমিন তমাল নামে এক ছাত্র। ওই শিক্ষক প্রায়ই লোডেড রিভলভার নিয়ে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখাতেন বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে। আগ্নেয়াস্ত্রটি পুলিশ উদ্ধার করেছে। আহত আরাফাত আমিন তমাল ৩য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X