কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিমের স্বীকৃতি পেল হার্ট ফাউন্ডেশন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম। ছবি : সৌজন্য
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম। ছবি : সৌজন্য

সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম। ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টারের পক্ষ থেকে হার্ট ফাউন্ডেশনের টিমকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ মে) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) শাহজাদী সুলতানা (ডলি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে স্বীকৃতির বিষয়টিকে দেশের ইতিহাসে অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্স ইউরো পিসিআরে ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিমকে সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে এ সম্মাননা প্রদান করা হয়।

ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক একটি বহুজাতিক গবেষণা সংস্থা। বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে এশিয়া মহাদেশের মধ্যে শুধু বাংলাদেশকে এই সম্মাননা দেওয়া হয়েছে। হৃদরোগ চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এ ধরনের অর্জন বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বিষয়।

প্রসঙ্গত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি অলাভজনক, সেবামূলক, সরকারি সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) আব্দুল মালিক এই ফাউন্ডেশন গঠন করেন। গত ৪৬ বছর ধরে বাংলাদেশে হৃদরোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, গবেষণা ও চিকিৎসায় এ প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X