মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

ক্যানসার থেকে বাঁচুন ব্যায়াম করে

কোলন ক্যানসার সেল। ছবি : সংগৃহীত
কোলন ক্যানসার সেল। ছবি : সংগৃহীত

ব্যায়াম করলে কোলন ক্যানসার থেকে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বাড়ে বলে জানিয়েছেন গবেষকরা। এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত শরীরচর্চা ক্যানসার ফিরে আসার ঝুঁকি ২৮ শতাংশ এবং মৃত্যুঝুঁকি ৩৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।

সোমবার (২ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাঁতার কাটা, দ্রুত হাঁটা বা সালসা নাচের মতো যেকোনো হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়ামই এ ক্ষেত্রে উপকারী। গবেষণায় অংশ নেওয়া ৮৮৯ জন রোগীর মধ্যে অর্ধেককে তিন বছরের একটি ব্যায়াম কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে প্রতি সপ্তাহে তিন-চার দিন ৪৫-৬০ মিনিট দ্রুত হাঁটার নির্দেশনা দেওয়া হয়। বাকিদের দেওয়া হয় শুধু স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ।

গবেষণা শেষে দেখা যায়, ব্যায়ামকারী দলের ৮০ শতাংশ ক্যানসারমুক্ত ছিলেন, যেখানে অন্য দলে এই হার ৭৪ শতাংশ। এছাড়া চিকিৎসা শুরুর আট বছর পর ব্যায়ামকারী দলের মৃত্যুহার ছিল মাত্র ১০ শতাংশ, যা পরামর্শপ্রাপ্ত দলের তুলনায় অনেকটাই কম।

বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যায়াম শরীরের হরমোন, প্রদাহ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলে। কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক ভিকি কয়েল বলেন, চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, বরং শরীরকে সক্রিয় রাখা।

লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের ড. জো হেনসন বলেন, ব্যায়াম ক্লান্তি কমায়, মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং শারীরিক শক্তি বাড়ায়।

যুক্তরাজ্যে প্রতি বছর গড়ে ৩১ হাজার ৮০০ জন কোলন ক্যানসারে আক্রান্ত হন, যা দেশটিতে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার। গবেষণাটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে।

সূত্র: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X