কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:০৮ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করল বিএসএমএমইউ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সফলভাবে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে দেশের কিডনি চিকিৎসায় নতুন মাইলফলক স্পর্শ করল বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল।

সোমবার (১৭ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথমবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। কিডনি প্রতিস্থাপনে অংশ নেওয়া চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন এ সেবা দেশের চিকিৎসা খাতে মাইলফলক হয়ে থাকবে।

বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের প্রধান অধ্যাপক ডা. হাবিবুর রহমান বলেন, অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ কেয়ারসহ যাবতীয় বিষয়ে উন্নত বিশ্বের সুযোগ-সুবিধাগুলোর মতোই আছে।

অধ্যাপক ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন (চিফ সার্জন অব ডোনার) বলেন, ‘এ দেশের যে রোগীরা দেশের মধ্যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট অপারেশন করতে চান, তারা অবশ্যই সুপার স্পেশালাইজড হাসপাতালে আসবেন।’ বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিদেশে যারা যান, তাদের উদ্দেশে বলব, এ দেশের চিকিৎসাব্যবস্থা অন্য অনেক দেশের চেয়ে উন্নত।

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত এই হাসপাতালটির অপারেশন থিয়েটারে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা কিডনি ট্রান্সপ্ল্যান্ট সুবিধা চালু থাকবে। এ ছাড়া আনুষঙ্গিক অন্যান্য খরচ ছাড়া ১৪ দিনের কিডনি প্রতিস্থাপন প্যাকেজে রোগীকে খরচ করতে হবে ৩ লাখ টাকা।

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্যমতে, দেশের প্রায় দুই কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। এসব রোগীর মধ্যে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয় প্রতি বছর। এসব বিকল রোগীর ৭৫ শতাংশই মৃত্যুবরণ করে থাকে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজনের সুযোগের অভাবে। এ ছাড়া হঠাৎ কিডনি বিকল হয়ে প্রতি বছর আরও ২০ হাজার রোগী মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X