কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে সাড়ে ৯ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পদ সৃষ্টির অনুমোদন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী প্রধান শিক্ষক পদে সাড়ে ৯ হাজার শিক্ষক নিয়োগের পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়, সচিব কমিটি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন পেলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসিমা ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতিসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশও গ্রহণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে বলা হয়েছে।

পদ সৃজনের আদেশ জারির পর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা অনুমোদন দেবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুসরণ করতে হবে। সৃজন করা পদগুলো পদোন্নতিযোগ্য হওয়ায় আবশ্যিকভাবে সৃজিত পদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে পদোন্নতির প্রক্রিয়াকরণ করতে হবে। পদ সৃজনের পৃষ্ঠাঙ্কিত জিওর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে। পদ সৃজনের সরকারি মঞ্জুরিপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে বলেও জানানো হয়েছে চিঠিতে।

জানা গেছে, ৬৫ হাজার ৫৬৬টি পদ সৃজনের জন্য সুপারিশ করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে হিসাবে প্রতিটি বিদ্যালয়ে একজন করে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হতো। তবে প্রাথমিকভাবে যেসব বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী রয়েছে, সেসব বিদ্যালয়ের জন্য এ পদ অনুমোদন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১০

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১২

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৩

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৪

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৫

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৭

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৮

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৯

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

২০
X