কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:৪৬ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শুধু রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিন হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ প্রার্থী অংশ নেবেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার চিকিৎসকের মধ্যে ২ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।

পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে হলের মূল গেট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যাবেন। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যথেষ্ট সময় নিয়ে হলে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১০

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১১

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১২

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৩

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৪

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৬

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৭

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৮

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৯

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

২০
X