কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, পদ ৮৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেশ কয়েকজন জনবল নেবে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানটি তাদের ৬ ক্যাটাগরির ৮৫টি শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

চলুন, একনজরে দেখে নিই দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও বিবরণ

১. সহকারী পরিচালক

পদসংখ্যা : ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-(গ্রেড-৯)

২. উপসহকারী পরিচালক

পদসংখ্যা : ৫০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/-(গ্রেড-১০)

৩. কোর্ট পরিদর্শক

পদসংখ্যা : ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/-(গ্রেড-১০)

৪. সহকারী পরিদর্শক

পদসংখ্যা : ১০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল : ১২,৫০০-৩০,২৩০/-(গ্রেড-১১)

৫. হিসাবরক্ষক

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-(গ্রেড-১১)

৬. ক্যাশিয়ার

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট

বেতন স্কেল : ৯.৩০০-২২,৪৯০/-(গ্রেড-১৬)

আবেদনে বয়সসীমা

১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্য হতে হবে। ১ থেকে ৫ নং পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর শিথিলযোগ্য।

অনলাইনে আবেদন করার শর্তাবলি

১. পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

২. একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

আবেদন ফি

১. ক্রমিক নং ১, ২ ও ৩-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ২০০/- (দুই শ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৩/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- টাকা।

২. ক্রমিক নং ৪ ও ৫-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮/- টাকা।

৩. ক্রমিক নং ৬-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- টাকা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X