কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এখনো

সিনেট হলে চলছে ভোট গণনা। ছবি : সংগৃহীত
সিনেট হলে চলছে ভোট গণনা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। সারা রাত ধরে চলেছে ভোট গণনার কাজ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ফল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়।

তবে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে ছাত্রদল। আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। এই চারটি প্যানেল হলো ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেলের প্রার্থীরা।

এরপর ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে। পরে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ফল ঘোষণা করা সম্ভব হবে। তিনি বলেন, ‘ভোট গণনা করতে আজ সারা রাত লেগে যাবে। আশা করছি, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।’

তিনি আরও জানান, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X