বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির অপেক্ষায় দেবের ‘রঘু ডাকাত’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টালিউড সুপারস্টার দেব এবার বড় পর্দায় হাজির হচ্ছেন এক ভিন্ন চরিত্রে। আগামী ২৬ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে । ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই সিনেমায় দেবকে দেখা যাবে কুখ্যাত দস্যু রঘুর ভূমিকায়।

পরিচালক সৌমেন ঘোষ ছবিটি নির্মাণ করেছেন বাংলার ১৮০০ শতকের প্রেক্ষাপটে। সে সময়কার সামাজিক বৈষম্য, দমননীতি আর প্রান্তিক মানুষের সংগ্রামের গল্প উঠে এসেছে কাহিনিতে। দস্যু রঘুর চরিত্রে দেবের লুক প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, ওম সাহানির মত তারকা।

এদিকে উত্তরবঙ্গে প্রচারের মধ্যে ক্যামেরাবন্দি হল সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত। মালদা, রায়গঞ্জ হয়ে ‘রঘু ডাকাত’ টিম নিয়ে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন দেব। প্রচার করতে গোটা বাংলায় ঘুরছেন তিনি। কিন্তু হঠাৎই ঘিস নদীর তীরে, অন্য রূপে ধরা দিলেন অভিনেতা সাংসদ দেব। আর সেখানেই ক্যামেরাবন্দি হল সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত।

জাল হাতে প্যান্ট গুটিয়ে নেমে পড়লেন ঘিস নদীতে। তবে একা দেব নন, জলে নামলেন সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানিও। সোশ্যাল মিডিয়ায় দেব এই সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন, ‘খোকা এল মাছ ধরতে ঘিস নদীর তীরে’। অনুরাগীরাও দেবের এই ছবি দেখে অবাক, আনন্দিত ও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X