কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বাসার ওয়াইফাই স্লো? স্পিড বাড়ানোর ৫ উপায় জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের দিনে জীবনযাত্রার প্রায় সবকিছুই নির্ভর করছে ইন্টারনেটের ওপর। কাজকর্ম, পড়াশোনা, বিনোদন, এমনকি ঘরে বসে বাজার করার ক্ষেত্রেও দরকার দ্রুতগতির নেট সংযোগ। মোবাইল ডাটা থাকলেও ঘরে বা অফিসে সবচেয়ে বেশি ভরসা করতে হয় ওয়াইফাই রাউটারের ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, নেটের স্পিড ভালো থাকা সত্ত্বেও ব্রাউজিং বা ভিডিও স্ট্রিমিং ঠিকমতো হয় না, সোশ্যাল মিডিয়াতেও গতি পাওয়া যায় না। ফলে বিরক্তি জমে ওঠে।

আসলে ওয়াই-ফাই ধীরগতির হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। এক প্রতিবেদনে এসব কারণ ও সমাধান জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

প্রতিবেদনে বলা হয়েছে, রাউটার থেকে পর্যাপ্ত পরিমাণ দূরত্ব, পুরোনো হার্ডওয়্যার দীর্ঘদিন ধরে ব্যবহার, নির্দিষ্ট সংখ্যার বেশি ডিভাইস নেটওয়ার্কে কানেকশন— ওয়াইফাই স্লো হওয়ার পেছনে ইত্যাদি কার থাকতে পারে। অনেক সময় দেখা যায়, পুরোনো রাউটার বা ডিভাইস আপডেট ইন্টারনেট গতির সঙ্গে সামঞ্জস্য না হওয়ায় সমানতালে চলতে পারে না।

এ ছাড়া ফার্মওয়ার পারফরম্যান্স জটিলতার কারণেও অনেক সময় স্পিড স্লো হয়ে থাকে। কখনো কখনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কোনো ধরনের সমস্যা থাকলেও গ্রাহকদের ইন্টারনেট স্পিড স্লো হয়। যদিও এর সমাধান কঠিন কিছু নয়। এ জন্য সঠিক জায়গায় রাউটার স্থানান্তর করা, ৫জিহার্জ ব্যান্ড ব্যবহার, পুরোনো সরঞ্জাম আপডেট করা উচিত।

ওয়াই-ফাই স্পিড বাড়ানোর ৫ উপায়

১. রাউটার বাসা-বাড়ি বা ঘরের মাঝামাঝি কোথাও স্থানান্তর করা উচিত। খেয়াল রাখতে হবে, ডিভাইস ও রাউটারের দূরত্ব যেন বেশি না হয়।

২. প্রতিবেশীর নেটওয়ার্ক থেকে রক্ষায় রাউটারের চ্যানেল ম্যানুয়ালি পরিবর্তন করে নিন।

৩. ডুয়াল-ব্যান্ড ফ্রিকোয়েন্সি সাপোর্টেড রাউটার হলে ৫জি হার্জ ব্যান্ডে সুইচ করে নিন। ফলে ভিড় কম ও স্পিড বাড়ার সম্ভাবনা রয়েছে।

৪. রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করা উচিত। এতে নিরাপত্তা ও পারফরম্যান্স উভয়ই ভালো হয়।

৫. পুরোনো রাউটার থাকলে সম্ভব হলে সেটি আপডেট করে নিন। অনেক সময় রাউটার বেশ পুরোনো হওয়ার কারণেও স্পিড স্লো হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X