স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সম্ভাব্য সভাপতি প্রার্থী তামিমের সঙ্গে নিজের ‘লড়াইকে’ যেভাবে দেখছেন আমিনুল

আমিনুল ইসলাম ও তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম ও তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হবে৷ সেই নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে, সভাপতি পদেই লড়বেন তিনি। একই পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলামও। তামিম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হলেও তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখছেন বর্তমান বিসিবি সভাপতি।

দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম কথা বলেন আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে। কেন তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সেটিও জানিয়েছেন তিনি।

বিসিবির নির্বাচনে আমিনুল ইসলামের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম ইকবাল। সম্ভাব্য এ লড়াইকে কীভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমকে আমি স্নেহ করি। বাংলাদেশের ক্রিকেটে ওর যে অবদান ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে দারুণ কাজ করেছে সে। তামিমের যে অভিজ্ঞতা, ক্রিকেটের প্রতি তার সততা; আমি সত্যিই তাকে সম্মান জানাই। এটাকে আমি প্রতিযোগিতা হিসেবে দেখি না। এক্ষেত্রে আমি তাকে অনেক শ্রদ্ধা করি। যাদের দায়িত্ব বেছে নেওয়ার তারা বেছে নেবেন।’

শুরুতে আমিনুল ইসলাম বলেছিলেন, সাময়িক সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু এখন বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা কেন করছেন—সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। জানান, দেশের ক্রিকেটের প্রয়োজনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বর্তমান সভাপতি বলেন, ‘আমি প্রথম দিনই বলেছিলাম যে, একটা ‘কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে এসেছি। নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে গিয়ে দেখলাম, নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেট। আমারও মনে হয়েছে, আমি যে কাজগুলো করছি, সে কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য আমার আরও কিছুদিন থাকা উচিত। কিন্তু সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। দেশের ক্রিকেটের প্রয়োজনে আমি যেন কাজটা আরেকটু এগিয়ে রেখে যেতে পারি, সে লক্ষ্যেই আমি আমার সিদ্ধান্তটা বদল করেছি।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X