মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

চাকরি নিয়ে বিদেশ যেতে আগ্রহীদের জন্য সুখবর

চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মী নিবে মালদ্বীপ। ছবি: সংগৃহীত
চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মী নিবে মালদ্বীপ। ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালদ্বীপ। তবে এ যাত্রায় সুযোগ পাবেন দক্ষ কর্মীরা। রোববার (১৭ ডিসেম্বর) মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশের ওপর ২০১৯ সালে এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির পূর্ববর্তী সরকার। মূলত অবৈধ অভিবাসীদের থামাতে দেশটি এমন উদ্যেগ নেয়, যা ক্রমাগত বেড়ে চার বছর পর্যন্ত গড়ায়।

সে সময় দেশটির তৎকালীন অর্থমন্ত্রী ফাইয়াজ ইসমাইল জনিয়েছিলেন, মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের (বাংলাদেশের) এক লাখ শ্রমিক থাকার সুযোগ রয়েছে। যদিও ২০১৯ সালের গণনা করে বাংলাদেশের শ্রমিকদের সংখ্যা দেখা যায় দেড় লাখে। যাদের একটি বড় অংশ অবৈধভাবে দেশটিতে অবস্থান করছে।

ফাইয়াজ ইসমাইল আরও জানান, মালদ্বীপে প্রবেশের ক্ষেত্রে কোটা শেষ হয়ে যাওয়ায় নতুন করে কাউকে নিতে পারেনি দেশটি। সে সময় কাজের ভিসায় ১ লাখ ১৪ হাজারের বেশি মালদ্বীপে প্রবেশ করে, যাদের মধ্যে ৬৩ হাজার অবৈধভাবে বসবাস করছিল। যদিও বাংলাদেশি কর্মীদের ওপর শ্রম নিষেধাজ্ঞায় নতুন সুযোগ তৈরি হয় ভারত, শ্রীলঙ্কা নেপালসহ বেশ করেকটি দেশের। মালদ্বীপে ক্রমাগত বাড়তে থাকে এসব দেশগুলোর কর্মীর সংখ্যা।

এদিকে মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় কঠোর হচ্ছে দেশটির সরকার। দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিক আটক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X