কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তদশ বিজেএস জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা শনিবার

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭শ বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রে বই, ইলেক্ট্রনিক/হাত ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, মানিব্যাগ/ওয়ালেট, তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য সব ধরনের ডিভাইস, ব্যাগ ও নিষিদ্ধসামগ্রীসহ কোনো পরিক্ষার্থী প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের গেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে পূর্বে উল্লিখিত নিষিদ্ধসামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার সময় প্রয়োজনে যে-কোনো পরীক্ষার্থীর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে সমুন্নত রেখে তার মুখমণ্ডল ও কান প্রদর্শনের জন্যও বলা হতে পারে।

পরীক্ষা চলাকালে কোনো পরিক্ষার্থীর নিকট উপর্যুক্ত নিষিদ্ধসামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট পরিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণে বারিত করা হবে। এ ছাড়া সকাল ১০টা ৫৫ ঘটিকার মধ্যে সব পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X