কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভাইভাতে চাকরিপ্রার্থীকে গরুর মতো ডাকতে বলা হয়েছিল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

যুক্তরাজ্যের ব্রিস্টলে এক আইনজীবীর অফিসে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন লাই। নির্ধারিত সময় অফিসে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ২০ মিনিট অপেক্ষা করার পর ওই সাক্ষাৎকার বাতিল করে দেওয়া হয়। সাক্ষাৎকার দেওয়ার জন্য পরের দিন আবারও অফিসে যেতে বলা হয় লাইকে।

কাগজপত্র নিয়ে ওই দিন ফিরে গিয়েছিলেন লাই। কিন্তু পরে ওই অফিস থেকে তার মোবাইল ফোনে একটি বার্তা পাঠানো হয়। ওই বার্তায় বলা হয়, সাক্ষাৎকার ‘বাতিল’ ঘোষণা, পরীক্ষারই একটি অংশ ছিল। এ পরীক্ষায় তিনি ফেল করেছেন। এ কারণে চাকরিটা তাকে দেওয়া যাচ্ছে না। এ বার্তা পেয়ে হতাশ হয়ে পড়েন লাই।

নিজের চাকরির সাক্ষাৎকারের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এ অভিজ্ঞতাটা ‘পুরো উদ্ভট’ ছিল। আর এ কারণেই চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন তিনি।

চাকরির সাক্ষাৎকারের এমন অভিজ্ঞতা লাইয়ের একার নয়; আরও অনেকেই এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যান। নিয়োগ সংস্থা হেইসের তথ্য বলছে, নতুন চাকরির জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া চলাকালীন অর্ধেকের বেশি মানুষের এমন নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কয়েক ডজন মানুষের কাছে এমন গল্প শুনেছে—যারা অদ্ভুত, আপত্তিকর এবং অপ্রস্তুত সাক্ষাত্কারের মধ্য দিয়ে গেছেন।

লাইয়ের মতো এইজিন ফুও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। একটি বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম মজুরিতে স্টুডেন্ট অ্যাম্বাসেডর পদে চাকরির অবেদন করে উদ্ভট অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। সাক্ষাত্কারের সময় সব প্রার্থীকে হাত ও হাঁটু মাটিতে ফেলে চারপাশে হামাগুড়ি দিতে বলা হয়েছিল। পাশাপাশি তাদের গরুর মতো শব্দ করতেও বলা হয়েছিল।

এইজিন বলেন, তিন থেকে চার মিনিট আমাদের এমন করতে হয়েছিল। এতে আমরা অনেক বিরক্ত হয়েছিলাম। এটি করতে বলা একদম ঠিক ছিল না। কিন্তু অন্যরা সবাই করছিল, এ কারণে আমার ক্ষেত্রে তা করার একটা চাপ ছিল।

সাক্ষাৎকার গ্রহণকারীরা বলেছেন, প্রার্থীরা সবাই ‘মজার’ কি না, তা দেখতেই এটা করতে বলা হয়েছিল। তবে এইজিন বলছেন, সাক্ষাৎকার গ্রহণকারীরা হয়তো নিজেদের ক্ষমতার এভাবেই প্রয়োগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X