কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

জনতা ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, বয়স ৫৫ হলেও আবেদন

জনতা ব্যাংক পিএলসি.
জনতা ব্যাংক পিএলসি.। গ্রাফিক্স : কালবেলা

জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি। ব্যাংকটি মহাব্যবস্থাপক পদমর্যাদায় একজন ‘চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : জনতা ব্যাংক পিএলসি.

পদের নাম : চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও)

পদসংখ্যা : ১টি

বয়সসীমা : ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরন : দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন : আলোচনা সাপেক্ষে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ২০ মে, ২০২৪

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত কাজে পাঁচ বছরসহ এ-জাতীয় প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা প্রসেসিং, হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, আউটসোর্সিং সিস্টেম অ্যানালাইসিস, কোর ব্যাংকিং সিস্টেম, ফিনটেক (মোবাইল ব্যাংকিং, এটিএম, বিএসিএইচ, বিইএফটিএন, আরটিজিএস) ও সাইবার সিকিউরিটি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। অনুমোদিত/নিবন্ধিত কোনো কম্পিউটার সোসাইটির সদস্য/সহযোগী সদস্য হতে হবে। আইটি বিষয়ে বিশেষ প্রশিক্ষণের সনদ থাকলে আবেদনে তা উল্লেখ করতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীদের সরাসরি বা কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পেশাগত প্রতিষ্ঠানের সদস্যপদ, প্রশিক্ষণসংক্রান্ত সব সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে জানা যাবে। তবে যারা এই পদে আগে আবেদন করেছেন তারা আর আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : জেনারেল ম্যানেজার (এইচআর), জনতা ব্যাংক পিএলসি., প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১০

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১১

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১২

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১৪

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১৫

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১৬

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১৭

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৮

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৯

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

২০
X