কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আট পদে ১০ জনকে নিয়োগ দেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ছবি : ইন্টারনেট

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রতিষ্ঠানটি তাদের ৮ ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৯ জুলাই পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

পদ ও জনবল : আটটি ও ১০ জন

কর্মস্থল : সিলেট

চাকরির ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদন শুরুর তারিখ : ৩০ জুন, ২০২৪

আবেদনের মাধ্যম : অনলাইন

আবেদনের শেষ তারিখ : ২৯ জুলাই, ২০২৪

১. পদের নাম : উপপরিচালক (প্রশাসন ও অর্থ)

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক (প্রশাসন)/সহকারী পরিচালক (অর্থ) হিসেবে কমপক্ষে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : ৪০ বছর

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

২. পদের নাম : সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বা সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বয়স : ৩০ বছর

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম : আইসিটি অফিসার

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। আইসিটি-সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্যপদ থাকতে হবে।

বয়স : ৩০ বছর

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪. পদের নাম : ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।

বয়স : ৩০ বছর

বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৫. পদের নাম : হিসাবরক্ষক

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান পাস।

বয়স : ৩০ বছর

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ২টি

যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস

বয়স : ৩০ বছর

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম : গাড়িচালক

পদসংখ্যা : ১টি

যোগ্যতা : এসএসসি বা সমমান পাস

বয়স : ৩০ বছর

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা : ২টি

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস

বয়স : ৩০ বছর

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর ন্যায্য স্থানে স্থাপনের দাবি

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা

চট্টগ্রামে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাত, রক্তাক্ত ৪ বছরের শিশু

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে হ্রদে নৌকাডুবি, নিহত ৩

মহাখালী থেকে আসা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধের হুমকি

সরিষাবাড়ীতে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

অবশেষে সেই ৬ শিক্ষার্থী পেলেন এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

জার্সিও নিল, লাথিও দিল: মেসি

১০

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

১১

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

১২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

১৩

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

১৪

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

১৫

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

১৬

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

১৭

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

১৮

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৯

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

২০
X