কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

‌‘সরি আসিফ নজরুল’, একাত্তর ইস্যুতে জেড আই খান পান্না

প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত
প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুলের ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে ২০২৪ সালের সহিংসতার তুলনা করা বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্না।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে জেড আই খান পান্না লেখেন, ‘দুঃখিত, আসিফ নজরুল, একাত্তরের গণহত্যার সঙ্গে চব্বিশের তুলনা ঠিক না। একাত্তর হয়তো আপনি দেখেন নাই।’

এর আগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শেখ হাসিনার অপরাধকে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর থেকেও জঘন্য বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি দুঃখিত, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা—এটা ছিল ভয়ংকর নৃশংসতা।’

তিনি আরও বলেন, ‘৭১ সালে ডেডবডি পুড়িয়ে ফেলেছে এমন ফুটেজ আমি দেখি নাই। কিংবা গুলিবিদ্ধ এক আহত ব্যক্তিকে সাহায্য করতে গেলে তাকেও গুলি করার ঘটনা পড়িনি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনায়। হয়তো অন্য রকম নৃশংসতা ছিল, কিন্তু এ ধরনের ছিল না।’

যদিও আজ সন্ধ্যায় ফেসবুকে নিজের আরেকটি আইডিতে এক স্ট্যাটাসে আসিফ নজরুল নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

পোস্টে আইন উপদেষ্টা লেখেন, ‘শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা উচিত হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ, তবে যারা মনে করেছেন আমি একাত্তরের গণহত্যাকে খাটো করেছি, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X