বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৫২ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

মাঝে মাঝেই আপনার চোখের পাতা কাঁপে? আসল কারণ জানুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আচমকাই আমাদের সবার চোখের পাতা মাঝে মাঝে কাঁপে। প্রতিদিনের কাজের ফাঁকে এই চোখের পাতার কাঁপুনি অপ্রস্তুতে ফেলে দিতে পারে। উভয় চোখের ক্ষেত্রেই এমন কাঁপুনি হতে পারে। তবে এটা নিয়ে সমাজে কুসংস্কার আছে। সেটা হলো হঠাৎ আপনার চোখের পাতা লাফাচ্ছে মানে আপনার বিপদ আসছে। চিকিৎসা বিদ্যা বলছে, এটি একটি কুসংস্কার। কিন্তু কেন চোখের পাতা লাফায়, সেই কারণটা অনেকেই জানেন না। প্রধানত পেশীর সংকোচনের ফলে চোখের পাতা লাফায়। ডাক্তারি ভাষায় এই রোগটির নাম মায়োকেমিয়া।

দিনে দুএকবার হলে সেটি স্বাভাবিক বলে ধরা হয়। কিন্তু যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। উভয় চোখের ক্ষেত্রেই এমন কাঁপুনি হতে পারে। কখনও এই কাঁপুনি কয়েক মুহূর্তের জন্য দেখা দেয়, আবার কখনও এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। তবে এটি শরীরের জন্য ক্ষতিকর নয়। ক্রমাগত এ রকম হতে থাকলে স্নায়ুর সমস্যার উপসর্গ বলে ধরা যেতে পারে। তবে এটি ঘনঘন হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

কেন এমন হয়? এই সমস্যার কোনো একটি কারণ নেই। শারীরিক, মানসিক, স্নায়বিক- এই তিনটির যে কোনো একটি কারণে চোখের পাতা কাঁপতে পারে। তবে চিকিৎসকদের মতে, চোখের পাতা কাঁপার মূল কারণ ক্লান্তি। শরীরের ক্লান্তির কারণেই চোখের পাতা মাঝে মাঝে কাঁপে। এতে সাবধানতাই নিতে বলেন চিকিৎসকরা।

এ ছাড়াও মানসিক উদ্বেগ, ঘুম কম হওয়া, ঘন ঘন ধূমপান, অতিরিক্ত কফি খাওয়া, দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা ইত্যাদি কারণেও চোখের পাতা কাঁপতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X