কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

২৯ জুন : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ রোববার, ২৯ জুন ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬১৩ - শেকসপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও ওড়িশার নবাব হন।

১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।

১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৪৬ - যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ।

১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

জন্ম

১৮৬৪ - স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ।

১৯২৫ - একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেত্রী কারা উইলিয়ামস।

১৯৩৮ - বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।

১৯৪৫ - শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।

১৯৮৬ - রোমানীয় গায়ক ও ডিজে অ্যাডওয়ার্ড মায়া।

১৯৮৮ - আর্জেন্টিনার পেশাদার ফুটবলার এভার বানেগা।

১৯৯৪ - মার্কিন অভিনেত্রী ক্যামিলা মেন্ডেস।

মৃত্যু

১৩১৫ - র‍্যামন লাল, লেখক ও দার্শনিক।

১৮৭৩ - মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি।

১৮৮৬ - অ্যাডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী ।

১৮৯৫ - টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।

১৯০৪ - টম এমেট, ইংরেজ ক্রিকেটার।

১৯১৯ - কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৫৮ - জর্জ গান, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৬ - দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্ম বিশারদ।

২০০২ - উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

২০০৩ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

২০০৭ - এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা।

২০১৩ - মারগেরিতা হ্যাক, ইতালীয় নভোপদার্থবিজ্ঞানী ও লেখক।

২০১৪ - আবুল হোসেন, বাংলাদেশি বাঙালি কবি।

২০১৫ - মুজিবুর রহমান, বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী।

২০১৮ - সবিতা চৌধুরী, একজন ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য সংগীতশিল্পী।

২০২০ - আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

১০

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১১

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১৩

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১৪

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১৫

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১৬

শূন্যরেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৭

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১৮

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৯

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

২০
X