কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা শুরুর আগে বাড়ি থেকে এই ৪ জিনিস সরিয়ে ফেলুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুর্গাপূজা আসতে আর মাত্র ক’দিন বাকি। প্রতি বছরের মতো এবারও সবাই চেষ্টা করছে ঘরবাড়ি পরিষ্কার করে, মন থেকে ভালোবাসা দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নিতে। তবে জানেন কি, পূজা শুরু হওয়ার আগে আপনার বাসা থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলা খুব দরকার? না হলে মা দুর্গা অখুশি হতে পারেন।

দেবীপক্ষ কবে থেকে শুরু?

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়। অর্থাৎ ২০২৫ সালে দেবীপক্ষ শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে। আর ২৯ সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে মূল দুর্গাপূজা।

এই সময়টাতে অনেকেই মনে করেন, দেবী দুর্গা এই পৃথিবীতে আগমন করেন, তাই তার সন্তুষ্টি অর্জন করার জন্য শুধু ভক্তি নয়, কিছু নিয়মও মানা দরকার। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, বাড়িতে থাকা কিছু জিনিস মায়ের আগমনের আগে সরিয়ে ফেললে ঘর থেকে দূর হয় অশুভ শক্তি এবং বাড়ে শুভ শক্তি।

চলুন দেখে নেওয়া যাক, দুর্গাপূজার আগে বাড়ি থেকে কোন ৪টি জিনিস সরিয়ে ফেলা উচিত।

১. ভাঙা মূর্তি

বাসায় যদি কোনও দেবদেবীর ভাঙা মূর্তি থাকে, তাহলে এখনই সেটা সরিয়ে ফেলুন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাঙা মূর্তি ঘরে রাখা খুবই অশুভ। এটি ঘরে দুশ্চিন্তা, অশান্তি এবং দুর্ভাগ্য ডেকে আনে। যদি কোন মূর্তি ভেঙে যায়, তাহলে সেটি ভালোভাবে নদী বা পুকুরে ভাসিয়ে দিন — তবে অবশ্যই যত্রতত্র ফেলে দেবেন না।

২. বন্ধ ঘড়ি

বাড়িতে যদি কোনো ঘড়ি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকে, সেটা খুলে ফেলুন বা ঠিক করিয়ে নিন। জ্যোতিষ মতে, বন্ধ ঘড়ি মানে থেমে যাওয়া সময় — যা জীবনে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। দুর্গাপূজার আগে এ ধরনের জিনিস ঘড়িঘরে রাখা একেবারেই উচিত নয়।

৩. পেঁয়াজ ও রসুন

নবরাত্রির সময় অনেকেই নিরামিষ খাওয়ার চেষ্টা করেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এ সময় পেঁয়াজ, রসুন এবং অন্যান্য আমিষ খাদ্য এড়িয়ে চলাই ভালো। এতে ঘরে পবিত্রতা বজায় থাকে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। তাই পূজার সময় পুরোপুরি নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, অন্তত এই ক’দিন।

৪. পুরনো-ছেঁড়া জুতো বা স্যান্ডেল

যে জুতো বা স্যান্ডেল আপনি আর ব্যবহার করেন না, তা ঘরে জমিয়ে রাখবেন না। পুরনো বা ছেঁড়া জুতো ঘরে রাখলে তা বাস্তু অনুযায়ী নেতিবাচক শক্তি তৈরি করে, যা জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যদি এগুলো কাউকে দেওয়ার উপযোগী হয়, তাহলে দান করে দিন।

দুর্গাপূজা শুধু উৎসবই নয়, এটা মন ও ঘর পরিষ্কার করার একটা সময়। আপনার বাসা থেকে যদি ওপরের জিনিসগুলো সরিয়ে ফেলেন, তাহলে ঘরে আসবে শান্তি, ইতিবাচক শক্তি আর আশীর্বাদ। দেবী দুর্গাও নিশ্চয়ই খুশি হবেন।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X