কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা এখন প্রায়ই নানা কাজে কিউআর কোড ব্যবহার করি—রেস্তোরাঁয় বসে মেনু দেখতে, ওয়াইফাই কানেক্ট করতে, পেমেন্ট করতে কিংবা ওয়েবসাইটে লগইন করতেও। খুব সহজ আর সময় বাঁচায় বলেই এটি জনপ্রিয় হয়ে উঠেছে।

কিন্তু জানেন কি, এই সহজ পদ্ধতিটাই যদি একটু অসতর্কভাবে ব্যবহার করেন, তাহলে বড় ধরনের প্রতারণার শিকারও হতে পারেন? হ্যাঁ, ঠিক তাই। অনেক হ্যাকার এখন নকল কিউআর কোড তৈরি করে আমাদের ডিভাইসে ভাইরাস পাঠাতে বা ফিশিং ওয়েবসাইটে নিয়ে যেতে পারে।

তাই কিউআর কোড স্ক্যান করার আগে কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি। জেনে নিন, কোন কোন ব্যাপারে সতর্ক থাকলে আপনি থাকবেন নিরাপদ:

কিউআর কোড দেখতে অস্বাভাবিক লাগছে? একবার ভালো করে খেয়াল করুন

অনেক সময় প্রতারকরা আসল কিউআর কোডের ওপর একটা স্টিকার দিয়ে তাদের নকল কোড লাগিয়ে দেয়। বাইরে থেকে দেখে এটা বোঝা কঠিন, কিন্তু একটু খেয়াল করলে ধরতে পারবেন। যদি কোডটি কোনো পোস্টার বা দেয়ালে স্টিকার আকারে লাগানো থাকে—বিশেষ করে পার্কিং লট বা ব্যস্ত রেস্তোরাঁর মতো জায়গায়—তাহলে বাড়তি সতর্কতা জরুরি।

নিশ্চিত হোন কোডের সোর্স ঠিক আছে কিনা

কেউ আপনাকে ইমেইল বা মেসেজে কিউআর কোড পাঠালে, আগে যাচাই করুন সেটি আসল কিনা। সন্দেহজনক লোগো, বানান ভুল বা অদ্ভুত ভাষা থাকলে সেটি ব্যবহার না করাই ভালো। হ্যাকাররা অনেক সময় ফেক ওয়েবসাইটে নিয়ে গিয়ে তথ্য হাতিয়ে নিতে পারে।

স্ক্যান করার পর লিংকে ক্লিক করার আগে ইউআরএল পরীক্ষা করুন

কিউআর কোড স্ক্যান করার পর যদি কোনো লিংক আসে, চোখ বন্ধ করে ক্লিক না করে আগে URL বা লিংকটি দেখে নিন। প্রকৃত ওয়েবসাইটগুলো সাধারণত তাদের ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে লিংক তৈরি করে। লিংকে কোনো অদ্ভুত শব্দ বা বানান থাকলে, সেটি ভুয়া হতে পারে।

প্রয়োজনে লিংকটি অনলাইন নিরাপত্তা চেকারে যাচাই করে নিতে পারেন (যেমন: Google Safe Browsing বা VirusTotal)।

অপ্রয়োজনীয় পারমিশন চাইলে সতর্ক হোন

কোনো কিউআর কোড স্ক্যান করার পর যদি সেটি আপনার ফোনের ক্যামেরা, লোকেশন, কন্টাক্ট বা মেসেজ অ্যাক্সেস চায়—তাহলে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করুন। সাধারণত কিউআর কোড এমন অনুমতি চায় না, তাই এমন কিছু চাইলে সেটা সন্দেহজনক।

কিউআর কোড আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু সেটার ব্যবহারও হতে হবে বুদ্ধিমানের মতো। একটু সচেতন থাকলেই আপনি প্রতারণা বা হ্যাকিংয়ের মতো ঝুঁকি এড়িয়ে চলতে পারবেন।

পরবর্তীবার যখন কোনো কিউআর কোড স্ক্যান করবেন, মনে রাখবেন—কোড স্ক্যান করার আগে চোখ কান খোলা রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X