কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আজ স্বপ্ন দেখার দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ব স্বপ্ন দিবস আজ। আজ মনের আনন্দে আপনিও স্বপ্ন দেখত পারেন। জেগে কিংবা ঘুমিয়ে উভয় অবস্থাতেই মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসেন। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে বলেই সেটি পূরণের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে এগিয়ে যায়।

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের একটি উক্তি আছে স্বপ্ন নিয়ে। তিনি বলেছেন, ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’

বর্ণবাদ অবসানের স্বপ্ন দেখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তার এই স্বপ্ন বাস্তবায়নে তিনি কঠোর পরিশ্রম করেছেন, এমনকি এই স্বপ্ন বাস্তবায়নে নিজের জীবনকে উৎসর্গ করেন তিনি। সর্বকালের অন্যতম বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন তিনি। তিনি সেই বক্তৃতা শুরু করেছিলেন ‘আমার একটি স্বপ্ন আছে’ বাক্যটি দিয়ে।

স্বপ্নের মাধ্যমেই মানুষ উজ্জীবিত হয়, দারুণ উৎসাহ পায়। সব বাধা-বিপত্তিকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে স্বপ্ন। স্বপ্নহীন মানুষের জীবন মিছে, বৃথা। দৃঢ় স্বপ্নই মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।

জানা গেছে, এই দিবসটি ২০১২ সাল থেকে উদযাপন করা হচ্ছে। এই দিবসের শুরুটা হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ও শিক্ষাবিদ ওজিওমা এগওয়ানুয়ের হাতে। এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য ছিল ইতিবাচক। ওজিওমার লক্ষ্য ছিল এমন একটি দিন রাখা যেদিন মানুষ তার স্বপ্ন নিয়ে ভাববে এবং সেটি পূরণে অনুপ্রাণিত হবে।

আপনি এই স্বপ্ন দিবসে নিজেকে নিয়ে ভাবুন। নিজের স্বপ্নগুলো নিয়ে চিন্তা করুন এবং সেটি পূরণে কী করবেন; সেই লক্ষ্য নিয়ে কাজ করুন। আপনি ছাত্র, ব্যবসায়ী কিংবা চাকরিজীবী হতে পারেন। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। আপনি এখন যে অবস্থানে আছেন, কয়েক বছর পর নিজেকে কোথায় দেখতে চান। সেই স্বপ্ন বাস্তবায়নে কী কী করতে হবে সেই উপায় খুঁজে বের করুন আজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, গর্ভবতীসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১০

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১১

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৩

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৪

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৫

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৬

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৭

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৮

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৯

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

২০
X