কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:১৩ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ঘুরে আসুন মহামায়ায়

মহামায়া লেক। ছবি : সংগৃহীত
মহামায়া লেক। ছবি : সংগৃহীত

ভ্রমণপিপাসুদের জন্য চট্টগ্রামের মীরসরাই যেমন আকর্ষণীয় তেমনি অ্যাডভেঞ্চার প্রিয়দের পছন্দের তালিকায় শীর্ষস্থানীয় একটি স্থান। পাহাড়, সমুদ্র, বিচ, মন্দির, ঝরনা, ট্রেইল, ট্রেকিং ঝিরিপথ, কৃত্রিম লেক- কী নেই এখানে!

ঢাকা থেকে বাসে :

ঢাকার যে কোনো জায়গা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করেই যেতে পারবেন মিরসরাই এর ঠাকুরদিঘী বাজার। এস আলম, শ্যামলি, সৌদিয়া, ইউনিক, হানিফ, ঈগল, এনা প্রভৃতি পরিবহনের নন এসি বাস ভাড়া ৪২০- ৪৮০ টাকা। এসি বাসের মধ্যে গ্রিনলাইন, সৌদিয়া, সোহাগ, টি আর এইসব বাস ভাড়া ৮০০-১১০০ টাকা। আপনার পছন্দমতো বাসে এসে মিরসরাই এর আগে ঠাকুরদিঘী বাজারে নেমে যেতে হবে। এ ছাড়া সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে স্টার লাইন পরিবহনে ফেনী (ভাড়া ২৮০ টাকা) এসে লোকাল বাসে ৩০-৪০ টাকা ভাড়ায় মিরসরাই এর আগে ঠাকুরদিঘী বাজার যেতে হবে। ঠাকুরদিঘী থেকে জনপ্রতি ১৫ টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারবেন মহামায়া ইকোপার্ক এর মেইন গেইটে। অথবা সিএনজি রিজার্ভ করে (ভাড়া ৮০ -১২০ টাকা) চলে আসবেন মহামায়া ইকো পার্ক। এই ইকো পার্কের ভেতরেই মাহামায়া লেকের অবস্থান।

ঢাকা থেকে ট্রেনে :

ঢাকা থেকে চট্রগ্রাম গামী যে কোন আন্তঃনগর ট্রেনে এসে ফেনী স্টেশনে নামতে হবে। শ্রেণিভেদে ট্রেন ভাড়া জনপ্রতি ২৬৫-৮০০ টাকা। ফেনী স্টেশন থেকে ১০-১৫ টাকা রিকশা/অটো দিয়ে ফেনী মহিপাল বাসস্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে লোকাল বাসে ৩০-৪০ টাকা ভাড়ায় মিরসরাই এর আগে ঠাকুরদিঘী বাজার নেমে যেতে হবে। অথবা ৯০-১২০ টাকা ভাড়ায় মেইল ট্রেনে আসলে ‘চিনকি আস্তানা’ স্টেশনে নেমে যেতে পারবেন। সেখান থেকে অটো/লেগুনা/সিএনজি দিয়ে ২০-২৫ টাকা ভাড়ায় ঠাকুরদিঘী যেতে পারবেন। ঠাকুরদিঘী থেকে জনপ্রতি ১৫-২০ টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারবেন মহামায়া ইকোপার্ক এর মেইন গেটে। অথবা সিএনজি রিজার্ভ করে (ভাড়া ৮০ -১২০ টাকা) চলে আসবেন মহামায়া ইকো পার্ক। এই ইকো পার্কের ভিতরেই মাহামায়া লেকের অবস্থান।

মহামায়া ইকো পার্কে প্রবেশের জন্য জনপ্রতি ৩০ টাকা টিকিট কাটতে হয়। লেকে কায়াকিং করার সুবিধা আছে। একটি কায়াকে দুজন থেকে তিনজন বসা যাবে। প্রতি ঘণ্টায় কায়াকিং করার ভাড়া ৩০০, আধা ঘণ্টার ভাড়া ২০০ টাকা। শিক্ষার্থী হলে ছাড় পাওয়া যায়। সে ক্ষেত্রে এক ঘণ্টার জন্য ভাড়া ২০০ এবং আধা ঘণ্টার জন্য ১৫০ টাকা। কায়াকিং করা যায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যে কোনো সময়। এ ছাড়া লেকে ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিনচালিত বোট আছে। ৮ থেকে ১০ জন নিয়ে ঘুরে বেড়াতে সক্ষম এ নৌকা এক ঘণ্টা আশপাশের ঝরনাসহ ঘুরিয়ে দেখাবে ৫০০ থেকে ১ হাজার টাকায়। ১৫ থেকে ২০ জন নিয়ে ঘুরে বেড়াতে সক্ষম ইঞ্জিন নৌকার ভাড়া প্রতি ঘণ্টার জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

খাওয়াদাওয়া পার্কে খাওয়াদাওয়ার ব্যবস্থা নেই। এ ব্যবস্থা নিজেদের করতে হবে। আশপাশের ঠাকুরদিঘি বাজার, মিরসরাই ও সীতাকুণ্ড বাজারের রেস্তোরাঁয় খেয়ে নিতে হবে।

থাকবেন কোথায় মিরসরাইয়ে ভালো মানের আবাসিক হোটেল নেই। চট্টগ্রাম শহরে থাকাই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X