কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গরমে পোষা প্রাণীর যত্ন নেবেন যেভাবে

পোষা প্রাণীর প্রতীকী ছবি।
পোষা প্রাণীর প্রতীকী ছবি। ছবি : ইন্টারনেট

দেশে প্রতিদিনই বাড়ছে গরম। প্রচণ্ড রোদে নাজেহাল আপনি। ঠিক তেমনই চরম গরমে কষ্ট পাচ্ছে আপনার বাড়ির পোষা প্রাণীটি। এই সময়টা তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া দরকার। কী করবেন? চরম গরমে ডিহাইড্রেশনে ভোগে প্রাণীরাও। শরীরে পানির পরিমাণ কমে গিয়ে মারাত্মক অসুস্থ হতে পারে তারাও।

এই সমস্যার আগে বেশ কিছু লক্ষণ দেখা যায় তাদের শরীরে। যা দেখে আগে থেকেই সতর্ক হওয়া যায়।

অত্যধিক গরমের কারণে স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় লালা ঝরতে পারে প্রাণীদের। অন্যসময়ে লালার যা ঘনত্ব হয়, গরমে তার চেয়ে ঘনত্ব বেশি হলে ডাক্তারের কাছে যেতে হবে। কুকুরের নাক গরম হয়ে গেলে বা শুকনো মনে হলে জ্বর আসতে পারে, সেজন্য সতর্ক হওয়া প্রয়োজন। গরম থেকে পোষা প্রাণীদের ডায়রিয়া হতে পারে। অস্বাভাবিকভাবে মলত্যাগ করলে, মলে রক্তের উপস্থিতি থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। হিটস্ট্রোক হলে প্রাণীদের মূত্রত্যাগের সমস্যা হয়। তাই এ বিষয়টি খেয়াল রাখুন।

ডিহাইড্রেশনের সমস্যা হলে ক্লান্ত হয়ে পড়ে প্রাণী। অতিরিক্ত ঘুম হয়। দৌড়ঝাঁপ করতেও সমস্যা হয়। আপনার পোষা প্রাণী হঠাৎ চুপচাপ হয়ে গেলে বা অধিকাংশ সময় শুয়ে কাটালে ভালো করে পরীক্ষা করা দরকার। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

আগেভাগে বেশ কিছু সতর্কতা নেওয়া গেলে, অনেক সমস্যা ঠেকানো যাবে। গরমের সময় পোষা প্রাণীকে কোনোভাবেই বন্ধ গাড়ির মধ্যে রাখা যাবে না। খুব প্রয়োজনে রাখতে হলেও এসি চালিয়ে রাখতে হবে বা সব জানলা খোলা রাখতে হবে।

ঘরের এক কোণায় বাটিতে পানি রাখতে হবে। পাখি হলে খাঁচার মধ্যে পানি রাখতে হবে। একটা খাওয়ার জন্য, অন্যটা স্নানের জন্য। পাখির খাঁচার সামনে প্রয়োজনে ফ্যান চালাতে হবে।

আমরা যেমন অসুস্থ হই, অসুস্থ হয় পোষ্যরাও। ওদেরও প্রয়োজন চিকিৎসা এবং আন্তরিক সেবা। ঢাকার অদূরে পূর্বাচলে রয়েছে টিচিং ও ট্রেনিং পেট হাসপাতাল ও গবেষণাকেন্দ্র। মাইক্রোস্কপিক পরীক্ষা এবং রক্ত পরীক্ষা তো বটেই, এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো পরীক্ষা করানোর সুবিধাও সেখানে রয়েছে। ধানমন্ডি, লালমাটিয়া, গুলশান-বাড্ডা সংযোগ সড়ক ও মিরপুর এলাকায় রয়েছে প্রাণীদের ক্লিনিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

১০

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

১১

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১২

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১৩

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১৪

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৫

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৬

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৭

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৮

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৯

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

২০
X