সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৮:৫৭ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজাম উদ্দিন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজাম উদ্দিন। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে বাধা ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজাম উদ্দিন।

রোববার (৫ মে) বিকেলে গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ওই প্রার্থী অভিযোগ করে বলেন, আমার বাড়ি উপজেলার গাজীরটেক ইউনিয়নে, উপজেলা সদরে একজন প্রার্থী রয়েছেন, যার প্রতীক আনারস, নাম আনোয়ার আলী মোল্যা। উপজেলা সদরে বাড়ি হওয়ার কারণে তিনি নির্বাচনের শুরু থেকেই প্রভাব বিস্তার করে আসছেন। এমনকি উপজেলা সদরে আমার প্রচারেও বাধা দিচ্ছেন।

তিনি বলেন, গত কয়েক দিন আগে যোবায়ের নামে আমার এক কর্মীকে প্রচারণার সময় আটকে রেখেছিলেন আনোয়ার আলী মোল্যার কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ছাড়ও গত ৩ মে আমার গাড়ি আটকে আনারসের মিছিল করে। এমতাবস্থায় আগামী ৮ মে’র নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমি শঙ্কিত। তাই সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, কিন্তু দৃশ্যত কোনো ফলাফল পাইনি।

অপরদিকে অভিযুক্ত আনারস প্রতীকের (সতন্ত্র প্রার্থী) আনোয়ার আলী মোল্যা বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ওই দিন টেলিফোন প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকরা ভোটারদের মাঝে টাকা বিলি করছিল, সেই অবস্থায় আমার কর্মীরা তাকে আটকে ভ্রাম্যমাণ আদালতকে জানায়। পরে আমি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতকে অনুরোধ করে তাকে ছাড়িয়ে নিয়ে আসি, কেননা ওই ছেলের বাড়ি আমাদের এলাকাতেই।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৬৩ হাজার ১০৫ জন। ৪টি ইউনিয়নে মোট ২২টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১০

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১১

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১২

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৩

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৪

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৭

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৯

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

২০
X