কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১০:১১ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ঝড়ে দেয়াল ভেঙে ঘুমন্ত নারীর মৃত্যু

ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েছে। পুরোনো ছবি
ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েছে। পুরোনো ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ঝোড়ো বাতাসে বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত সাতজন।

রোববার (৫ মে) রাত ১০টার পর রাজধানীতে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। সাড়ে ১০টার দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে শিলাবৃষ্টিও পড়তে থাকে। প্রায় এক ঘণ্টা পর ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত থামে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঝোড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে রাজধানীর বেশকিছু এলাকায়ও।

আহতরা হলেন- রুহান (৪), রাহাত (৭), রাফি (৯), রুমা (৩০), লুৎফা (৩৫), লিমা (৩০) ও ফারুক (৪৫)। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আর রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের একটি দেয়াল ঝোড়ো বাতাসে ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা মারা যান। আর আহত হন আরও সাতজন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসে বেশকিছু গাছ ভেঙে পড়ে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাতে রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আর এ সময় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X