কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:৫০ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৭৫

বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক সাঁতরে পার হচ্ছে মানুষ। ছবি : রয়টার্স
বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক সাঁতরে পার হচ্ছে মানুষ। ছবি : রয়টার্স

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঘটেছে ভূমিধসের ঘটনাও। দুর্যোগকবলিত অঞ্চলে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। এতে গত সাত দিনে অন্তত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১০০ জনের বেশি।

এ ছাড়া প্রায় ৮৮ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। রোববার (৫ মে) আল জাজিরার খবরে এসব বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, রিও গ্র্যান্ডে ডু সুল রাজ্যটির অবস্থা ভয়াবহ। এর পোর্তো আলেগ্রি নগর বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এখানকার বাঁধগুলো উপড়ে শহরে পানি প্রবেশ করেছে।

এখানকার গুয়াইবা নদীর পানির স্তরের উচ্চতা ৫.০৪ মিটার ছাড়িয়েছে। যা ১৯৪১ সালের ঐতিহাসিক ধ্বংসাত্মক বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে বলে দাবি করছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

এ পরিস্থিতে বন্যাকবলিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অন্ধকারে থাকতে হচ্ছে বাসিন্দাদের।

অপেক্ষাকৃত নিচু এলাকার বসতঘরের রান্নাঘর ডুবে গেছে। লোকজনকে আগে থেকে প্রক্রিয়াজাতকৃত খাবার খেতে হচ্ছে। অনেকে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন।

শহরে পণ্য সরবরাহও প্রায় বন্ধ। এতে খাদ্য সংকটও দেখা দিচ্ছে।

তেমনি তীব্র হয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্থানীয় প্রশাসনের হিসাবে ১০ লাখের বেশি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত রয়েছে। এতে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কর্তৃপক্ষ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কিন্তু চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা ব্যহত হচ্ছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রোববার দ্বিতীয়বারের মতো রিও গ্র্যান্ডে ডু সুল পরিদর্শন করেছেন। তিনি দুর্যোগের পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন। আশ্বাস দেন, ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হবে। বন্যাকবলিত অঞ্চলে সর্বাত্মক উদ্ধার অভিযান চলছে বলে জানান প্রেসিডেন্ট।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১০

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১১

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১২

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৩

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৪

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৫

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৬

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৭

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৮

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৯

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

২০
X