কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০১:০৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু এবার কেড়ে নিল মেডিকেল শিক্ষার্থী রাইসার প্রাণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেঙ্গু সারা দেশেই দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এর থাবা রাজধানীতে সবচেয়ে বেশি বেগতিক। মশাবাহিত এই রোগটি এবার কেড়ে নিয়েছে সাদিয়া রাইসা নামে এক মেডিকেল ছাত্রীর প্রাণ।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাদিয়া রাইসা আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের ১৯ মার্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তানজিমের সঙ্গে বিয়ে হয়েছিল সাদিয়া রাইসার।

রাইসার স্বামী তানজিম জানান, গত ১৮ জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। এতে রেজাল্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালে রাইসাকে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে প্লাজমা দেওয়া হয়। পরদিন তার প্লাটিলেট কাউন্টে ৩০০০ আসে। পরে চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি ওষুধ দেন। ২১ জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১০০০ আসে।

ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাইসার অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন রাইসার স্বামী তানজিম। কিন্তু আজ সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।

আরও পড়ুন : মশাবিষয়ক বই ছাপিয়েছে ডিএনসিসি, দেবে শিক্ষাপ্রতিষ্ঠানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X