কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্যারিস অলিম্পিকে সম্প্রচার প্রকৌশলী হিসেবে থাকবেন জনি

ইঞ্জিনিয়ার তপন মাহমুদ জনি। ছবি : সংগৃহীত
ইঞ্জিনিয়ার তপন মাহমুদ জনি। ছবি : সংগৃহীত

এবার প্যারিস অলিম্পিকেও প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার তপন মাহমুদ জনি। একমাত্র বাংলাদেশি হিসেবে সম্মানজনক এই দায়িত্বে তিনি যুক্ত হয়েছেন।

এর আগেও ২০২০ সালে জাপানের টোকিও অলিম্পিক এবং ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

তপন মাহমুদ জনি বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান গোল্ডক্রেস্ট কোম্পানিতে মিডিয়া সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নিউইয়র্কে কর্মরত রয়েছেন। এই প্রতিষ্ঠান হলিউড মুভির পোস্ট প্রোডাকশনের জন্য কাজ করে থাকে। এই গোল্ডক্রেস্ট কোম্পানিতে গত কয়েক বছর সুনামের সঙ্গে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

তপন মাহমুদ জানান, রিও এবং টোকিওর পর এবার প্যারিস অলিম্পিকে নিজেকে মেলে ধরতে প্রস্তুত রয়েছি। এরই মধ্যে চূড়ান্তভাবে প্রস্ততি নিয়েছি।

অলিম্পিকের অভিজ্ঞতা সম্পর্কে তপন মাহমুদ জনি জানান, এটি জীবনে অন্যতম বৃহত্তম স্মৃতি। আবারও এমন একটি দায়িত্ব পাওয়ায় নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে। প্যারিস অলিম্পিকেও নতুন দায়িত্ব পাওয়ায় বেশ পুলকিত। নিজের সর্বোচ্চ দিয়ে দেশের সুনাম বাড়াতে প্রত্যয়ী আমি। বিশ্বের বিভিন্ন প্রান্তের নতুন, পুরোনো বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে দেখা করার রোমাঞ্চকর মুহূর্তের অপেক্ষায় রয়েছি।

২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিক গেমসকে মডার্ন পেন্টাথলন এবং রাগবি ৭ ইভেন্ট কভার করতে সহায়তা করেছিলেন এই অভিজ্ঞ প্রকৌশলী। রিও অলিম্পিকে বিশ্বের বৃহত্তম ইভেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রচারকর্মী ছিলেন জনি। কানাডা, রাশিয়া, জার্মান টেকনিক্যাল সহকর্মীদের সঙ্গে তিনি বাংলাদেশের পতাকা বহন করেছিলেন। সেখানে তাদের মূল দায়িত্ব ছিল ১ বিলিয়ন মানুষকে ইভেন্ট দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিশ্চিত করা। পাশাপাশি বিভিন্ন ইভেন্টের ব্রডকাস্ট সুবিধার ধারাবাহিকতা বজায় রাখা এবং পর্যবেক্ষণ করার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করেছিলেন সেখানে।

প্রসঙ্গত, ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিশ্বের অন্যতম জনপ্রিয় শহর প্যারিসে অনুষ্ঠিত হবে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক। এই আসরে একমাত্র বাংলাদেশি প্রকৌশলী হিসেবে এবারও নিজেকে প্রমাণ করবেন জনি। মার্শেই স্টেডিয়ামে ব্রডকাস্ট অপারেশনের দায়িত্ব পালন করবেন। যেখানে বিশ্বের বড় তারকারা আলো ছড়াবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X