কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে একদিন আগেই ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

চীনের সফর শেষে আজ বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) আজ স্থানীয় সময় রাত ১০টায় বেইজিং ক্যাপিটল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করবে এবং বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকা পৌঁছনোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বুধবার চীনে স্থানীয় সময় রাত ১০টায় (ঢাকায় রাত ৮টা) ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

সফরসূচি অনুযায়ী, ১১ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবার কথা ছিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের। কিন্তু রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ার পর বেইজিংয়ে রাত না কাটিয়ে প্রধানমন্ত্রী দেশেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই সফরসূচিতে এই পরিবর্তন বলে জানা গেছে।

আজ বুধবার চীনের সঙ্গে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ। এর মধ্যে ২টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি-সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়।

চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা।

দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই, ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১০

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১১

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৪

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৫

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৬

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৭

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৮

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

২০
X