কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

সকাল ৯টার মধ্যে ঝড় শুরু হতে পারে রাজধানীসহ যেসব অঞ্চলে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কোথাও কোথা হতে পারে অতি ভারি বর্ষণও।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের অন্য এক পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের ওপর মোটামুটি মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় অবস্থান করছে। ফলে অব্যাহত বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। তবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

সংস্থাটি জানায়, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি এবং ভারি বৃষ্টিপাত আগের দিনের অনুরূপ থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

আজকের নামাজের সময়সূচি

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

১০

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

১১

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

১২

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

১৪

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১৫

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১৬

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৭

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১৮

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৯

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

২০
X