ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। ছবি : কালবেলা
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ মিছিল নিয়ে গেলে একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপরে হামলা চালিয়েছে। এখন টিএসসিতে অবস্থানরত কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বিরাট মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে যাচ্ছেন।

আন্দোলনকারীদের মধ্যকার একজন গুরুতর আহত হয়েছেন; তাকে রিকশা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীদের মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজও যোগ দিয়েছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘আমরা নাকি রাজাকার-ধিক্কার ধিক্কার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’- স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আন্দেলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের যৌক্তিক দাবিকে দমাতে গতকাল রাতে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। তারই প্রতিবাদে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমাদের দাবি, কোটার যৌক্তিক সংস্কার করেই আমরা রাজপথ থেকে সরে যাব। আমরা এখানে আন্দোলন করতে আসিনি, আমরা পড়ালেখা করতে এসেছি।

এদিকে স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণীত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে রাজু ভাস্কর্য এলাকা আগে থেকেই দখল করে রেখেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X