কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

অন্যায়ভাবে কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করবেন না : রাশেদ প্রধান

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় (জাগপা)’র বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় (জাগপা)’র বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

কোটা আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১২ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের লাশ বানিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার খোয়াব পূর্ণ হবে না। তাদের মনে রাখতে হবে ছাত্রজনতার রক্তে অর্জিত ইতিহাস ’৫২, ’৬৯, ’৭১ এবং ’৯০-এর ইতিহাস। ইনশাআল্লাহ ২০২৪র ইতিহাস হবে রক্তের বিনিময়ে ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার ইতিহাস।

রাশেদ প্রধান আরও বলেন, কী অপরাধ করেছিল আমার শিক্ষার্থী ভাইবোনেরা। তাদের দাবিতে তাদের অধিকার ছিল। আজ তাদের এই সরকারের গুলিতে জীবন দিতে হলো। রক্তের বিনিময়ে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আন্দোলনে এই সরকারের পতনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তবে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হলে আমরা তাদের বড় ভাই অথবা একজন অভিভাবক হিসেবে ঘরে বসে থাকতে পারি না। প্রয়োজন হলে আমার ভাইবোন এবং সন্তানদের রক্ষায় অভিভাবক হয়ে রাজপথে এই সরকারকে মোকাবিলা করব।

রাশেদ প্রধান বিএনপি অফিসে মঙ্গলবার গভীর রাতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার মরণ কামড় দিয়ে উঠেছে। আন্দোলন করছে শিক্ষার্থীরা আর পুলিশ অভিযান চালাচ্ছে বিএনপি অফিসে ও নেতাকর্মীদের বাসায়! তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগকে বলতে চাই, সব খেলার শেষ আছে। অন্যায়ভাবে কোনো দল বা ব্যাক্তিকে টার্গেট করার চেষ্টা করবেন না। অনিবার্য পতনের জন্য প্রস্তুত থাকুন।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, কল্যাণ পার্টির মহাসচিব মুহাম্মদ আবু হানিফ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X