কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

কাল থেকে চালু হতে পারে আন্তঃজেলা বাস

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষারত বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষারত বাস। ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনের নামে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগব্যবস্থা। মঙ্গলবার (২৩ জুলাই) আন্তঃজেলার কয়েকটি রুটে বিশেষ নিরাপত্তায় বিচ্ছিন্নভাবে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করেছে। রাজধানীতেও কিছু বাস চলতে দেখা গেছে।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, বুধবার থেকে মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যেতে পারে। রাজধানীতেও বাড়তে পারে নগর পরিবহন।

মালিক সমিতির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার ঢাকা, কক্সবাজার ও নোয়াখালী রুটে বেশকিছু বাস চলাচল করেছে। এর মধ্যে কক্সবাজারে আটকাপড়া পর্যটকদের নিয়ে বিশেষ নিরাপত্তায় ঢাকায় এসেছে বিভিন্ন কোম্পানির ৭৩টি বাস। একই স্থান থেকে সোমবারও এসেছে ৬০টি বাস। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজারসহ এই রুটের বিভিন্ন এলাকা থেকে বিশেষ নিরাপত্তায় পণ্যবাহী বেশকিছু পরিবহন রাজধানীতে প্রবেশ করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানী খন্দকার কালবেলাকে বলেন, মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অল্পসংখ্যক বাস চলাচল করেছে। তবে ঢাকায় কোনো যানবাহন চলেনি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, গত দুদিনে বিভিন্ন কোম্পানির ১৩০টি বাসে কক্সবাজারে আটকেপড়া পর্যটকদের ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম কালবেলাকে বলেন, মঙ্গলবার মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। বুধবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

তিনি বলেন, দিনের একটা বড় সময়ে কারফিউ শিথিল করা হয়েছে। তাই যাত্রীদের জড়ো হতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা আশা করছি, বুধবার সকাল থেকে বিভিন্ন জেলায় বাস ছাড়বে। ঢাকায়ও গণপরিবহন বাড়বে।

এদিকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে চট্টগ্রাম থেকে একটি পণ্যবাহী ট্রেন কমলাপুরে এসেছে। ইতোমধ্যে পণ্যও খালাস হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত হোসেন কালবেলাকে বলেন, ট্রেন চালুর বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করা ও ইন্টারনেট ব্যবস্থা সচল না হলে ট্রেন চালু সম্ভব নয়।

অন্যদিকে সদরঘাট নদীবন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। পরিস্থিতি শান্ত হলে লঞ্চ চলাচল শুরুর কথা জানিয়েছেন লঞ্চ মালিক ও শ্রমিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X