কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১১:৪৮ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ দিন পর চালু হলো ইন্টারনেট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টানা পাঁচদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ইন্টারনেট সংযোগ। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট চালু হয়েছে।

ব্যবহারকারীরা জানিয়েছেন, আজ রাত থেকে বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। সীমিত পরিসরে ব্যবহার করতে পারছেন তারা।

রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা কামরুল হাসান নামের এক ব্যবহারকারী জানান, রাত সাড়ে ৮টার দিকে ইন্টারনেট এসেছে। এখন ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

রাত ৯টার দিকে বাংলামোটর এলাকার বাসিন্দা নাজমুল আলম জানান, ইন্টারনেট এলেও আগের চেয়ে অনেক ধীরগতির। তবে ব্যবহার করা যাচ্ছে ইন্টারনেট।

এদিকে রাত ৯টা ২০ মিনিটে সংবাদ সম্মেলন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, রাত থেকে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে।

এদিকে, রাত ৯টা ২০ মিনিটে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজ রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।

রাজধানীতে ইন্টারনেট পরিষেবা চালু হলেও এখনো বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এটি চালুর বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর এ দিন রাত ৮টার দিকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X