কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৮:৪৯ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ কয়েকটি জেলায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল

কারফিউর সময় বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি । ছবি : সংগৃহীত
কারফিউর সময় বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি । ছবি : সংগৃহীত

টানা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর অবশেষে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল হচ্ছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায় বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কারফিউ শিথিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এ ছাড়া টানা তিন দিন সাধারণ ছুটির পর অবশেষে সরকারি ও বেসরকারি অফিস খুলছে। তবে পূর্ণ সময় নয়, অফিসের সময়সীমা হবে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ঢাকা ও আশপাশের জেলা ছাড়া দেশের বাকি জেলাগুলোতে কারফিউয়ের ব্যাপারে পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংঘাত ও উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। তবে পুলিশ বিজিবি থাকা অবস্থাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে সরকার শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ জারি করে এবং সশস্ত্র বাহিনীকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আদেশ জারি হয়।

প্রথম দুদিন কারফিউ ছিল দুই ঘণ্টা বিরতিসহ, সোমবার তিন ঘণ্টা বিরতি দেওয়া হয়। তবে মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে চার ঘণ্টা বিরতি দেওয়া হয় যদিও অন্যান্য জেলায় এই বিরতির সময় বিভিন্ন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X